পুরো বিশ্ব আমার বিপক্ষে চলে যাক,
আমি তোমাকেই চাই।
হ্যাঁ, চাই মানে চাই-ই।
তাতে যদি বিশ্বযুদ্ধ অথবা মহাযুদ্ধও লেগে যায়-
তবুও আমি তোমাকেই চাই।
এই চাওয়ার অর্থ এটা নয়, শুধু চেয়েছি বলেই,
তোমাকে পাওয়ার জন্য চাওয়া।
এই চাওয়াটা আমার বুকের ভেতরে থাকা
বিশ্বযুদ্ধ বন্ধ করার জন্য।
তোমাকে না পেলে তৃতীয়, চতুর্থ অথবা
পঞ্চম বিশ্বযুদ্ধের ডাক দেবো আমি।
যেখানে শান্তি রবে না, সৃষ্টি রবে না,
শুধু রয়ে যাবে ভেঙেচুরে চুরমার হওয়া একটা হৃদয়।
তুমি কি দাঁড়িয়ে থাকতে পারবে এই ভাঙচুরের মাঝে?
তাহলে এটা মেনে নাও, আমি তোমাকেই চাই!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাদিয়া আক্তার রিমি
কেউ তার প্রিয়তমাকে পাওয়ার জন্য পুরো বিশ্বের বিরুদ্ধে চলে যেতে প্রস্তুত, আর কেউ তার প্রেমিকার অগোচরে অন্য নারীর সঙ্গে গড়ে তোলা অবৈধ সম্পর্ককে বিয়ের মাধ্যমে বৈধতা দিয়ে তার প্রেমিকার ভাঙ্গা রক্তাক্ত ক্ষত-বিক্ষত হৃদয়ের উপর গড়ে তোলা সংসারে অপরাধবোধ ছাড়া, অনুশোচনা ছাড়া হেসে খেলে সুখে শান্তিতে বসবাস করতেও বিন্দুমাত্র দ্বিধা করে না!
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
ব্যাকুল প্রেমিকা তার প্রেমিকাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্খা থেকে এই কবিতা লেখা৷ যেখানে বিশ্বযুদ্ধের মত সংঘাতকেও পরোয়া করে না। শুধু তার প্রেমিকাকে চায়..
১১ মে - ২০২৫
গল্প/কবিতা:
১৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।